×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১০-২১
  • ৯৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মো জসিম উদ্দিন আজ দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে শীর্ষ স্প্যানিশ বাণিজ্য সংস্থার সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক গড়ে তোলা গুরুত্বপূর্ণ। অতএব, স্প্যানিশ শীর্ষ বাণিজ্য সংস্থার সঙ্গে এফবিসিসিআই’র একটি সমঝোতা স্মারক থাকলে ব্যবসায়িক তথ্য বিনিময় সহজতর হবে।’আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এফবিসিসিআই সভাপতি বাংলাদেশে এফবিসিসিআই কার্যালয়ে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অ্যাসিস বেনিতেজ সালাসের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন।ফ্রান্সিসকো ডি অ্যাসিস বেনেতেজ সালাস তার বক্তব্যে বলেন, বাংলাদেশে বাণিজ্য বৃদ্ধির বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও মাত্র হাতে গোনা কয়েকটি স্প্যানিশ কোম্পানিই বাংলাদেশে ব্যবসা করছে।
তিনি বলেন, ‘এই পরিমাণ আরও বাড়ানো সম্ভব। কিন্তু তার জন্য বাংলাদেশকে স্প্যানিশ উদ্যোক্তাদের কাছে পরিচয় করিয়ে দিতে হবে।’তিনি বলেন, স্পেন বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ২০১৮ সালে একটি বাণিজ্যিক শাখা খুলেছে।
জসিম উদ্দিন বলেন, শিগগিরই স্প্যানিশ দূতাবাসে একটি খসড়া সমঝোতা স্মারক পাঠানো হবে।তিনি বলেন, বাংলাদেশ বিদেশী বিনিয়োাগকারীদের জন্য শুধু রপ্তানির লক্ষ্যে নয়, বিশাল দেশীয় বাজারের জন্যও একটি আকর্ষণীয় গন্তব্য।দেশজুড়ে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা ঘোষণা করে এফবিসিসিআই সভাপতি বলেন, চীন, জাপান, কোরিয়া ও ভারতের মতো স্পেনও কারখানা স্থাপনের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat