×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-১০-২২
  • ৯৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুক্রবার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রেীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মো.আমিরুল আলম মিলন এমপি, পারভিন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি, এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি, ড. বীরেন শিকদার এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু।
এর আগে বাহাউদ্দিন নাসিম সাংবাদিকদের বলেন, এবারের শারদীয় দূর্গাপুজা উৎসবে করোনা সংকটের পরেও মানুষের সম্পৃক্ততা কম ছিলনা। মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল। সেই জায়গায় নীল নকশা ও ষড়যন্ত্র করে ধর্মীয় ব্যবসায়ী ও সাম্প্রদায়িক গোষ্ঠিকে ব্যবহার করে বিএনপি-জামায়াতের মত রাজনৈতিক দল সাম্প্রদায়িক শক্তির উপর ভর করে ফায়দা লুটতে চায়। তাদেরকে দিয়েই নীল নকশা করে এই ষড়যন্ত্রটি করা হয়েছে। বাংলাদেশের হিন্দু-মুসলামানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিয়ে একটি অচলাবস্থা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু অতীতের ন্যায় আওয়ামী লীগের নেতা কর্মীরা এসব রুখে দেয়ার জন্য সব সময় সাহসী ভূমিকা পালন করেছে। মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সংখ্যালঘুদের ধন-সম্পত্তি রক্ষা করার জন্য নেতা কর্মীরা বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ঢাকাসহ সারাদেশে শান্তি সমাবেশ,শান্তি শোভাযাত্রা করেছে। দেশের মানুষকে উজ্জীবিত ও উৎসাহিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat