×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-২২
  • ৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ২৬ শতাংশ ।একই সময় জেলায় করোনায় এক জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছে ১ হাজার ৩১৮ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৪৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ২৬ শতাংশ।
২৪ ঘণ্টায় শনাক্ত ৩ ব্যক্তির মধ্যে তিনজনই নগরের। উপজেলার বাসিন্দা কেউ নেই। আর মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।
আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৬৮৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৫। এদিনও চট্টগ্রামে করোনায় একজন মারা যান।
এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৩। এদিন চট্টগ্রামে করোনায় একজন মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat