×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২১-১০-২৩
  • ৮১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আগামী জানুয়ারি থেকে নিয়মিত  ক্লাস শুরু হবে।
আজ শনিবার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর আর কোনো সুযোগ নেই। নতুন বছরের শুরুতে ক্লাস শুরু হলে তখন ক্লাসের সংখ্যা বাড়ানো হবে। 
তিনি আরো বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যবিধি মানাসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে। 
মন্ত্রী বলেন, শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার মত এতো পরিমান জায়গা আমাদের নেই। যদি করোনার পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলেই ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য চিন্তভাবনা করা হবে।
বিশ্বের কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য, দেশকে উন্নত করার জন্য নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। সেখানে নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত বিএনপি জামাত ও তাদের দোসররা এই সরকারের বিরুদ্ধে, যারা বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে, তারা একজোট হয়ে নানানভাবে বিভিন্ন অপকর্ম করছে এবং আজকে তা বিভিন্নভাবে  প্রমানিত।
তিনি বলেন,বর্তমান সরকার ক্ষমতায় এসে প্রথম ৫ বছরে ২৪’শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন। বাংলাদেশে ১’শ বছরে ১৬’শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। এছাড়া ১৭বছরে ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন। 
চাঁদপুর পবিস ২ এর সভাপতি মো: আলীম আজম রেজার  সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর পল¬ী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার দেব কুমার মালো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat