×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১০-২৪
  • ১৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। আজ দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না ল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য ভক্ত-অনুরাগী, আত্মীয় পরিজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এছাড়া ৫ ভাই ও ২ বোনের মধ্যে বড় মাহমুদ সাজ্জাদের মেজো ভাই বাংলাদেশের টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ম. হামিদ ও ছোট ভাই বর্তমান সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।    
সংস্কৃতি প্রতিমন্ত্রী পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দেশবরেণ্য এ অভিনেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। আজ এক শোকবার্তায় সচিব মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত  পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, অভিনেতা মাহমুদ সাজ্জাদ গত ১ সেপ্টেম্বর করোনাভাইরাস পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর পরবর্তীতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানন্তরিত করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় সেখানে কোভিড নেগেটিভ আসে। পরে, আবারও আইসিইউতে নেয়া হয় তাকে। সেখানেই রোববার মারা যান তিনি।
মাহমুদ সাজ্জাদ ছাত্রজীবন থেকেই মঞ্চনাটকে যুক্ত ছিলেন। মঞ্চ নাটকের পাশাপাশি চলচ্চিত্র ও টেলিভিশন নাটকেও ছিলেন সমান পারদর্শী। বাংলাদেশ টেলিভিশনে মাহমুদ সাজ্জাদের অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’ । তার উল্লেখযোগ্য চলচ্চিত্র খ্যাতিমান পরিচালক জহির রায়হানের ‘সংসার’, খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’ ও  ‘আপন পর’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat