×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১০-২৫
  • ৮১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি  জাদুঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারক হস্তান্তর করেছে।  
আজ সোমবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ৪র্থ তলার সম্মেলন কক্ষে শ্রদ্ধা স্মারক হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনার প্রেক্ষিতে সংরক্ষণের লক্ষ্যে জাদুঘর ও বিভিন্ন প্রতিষ্ঠানে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারক হস্তান্তর করেন জন্মশতবার্ষিকী  উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। 
সভায় ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারকের বিষয়ে প্রধান সমন্বয়ক জানান, এই শ্রদ্ধা স্মারকে ব্যবহৃত নয়টি উড়ন্ত পায়রা জাতির পিতার পরিবারের সদস্যদের প্রতীক। একই সঙ্গে পায়রাগুলো বিশে^র সকল মুক্তি ও স্বাধীনতাকামী মানুষের প্রতীক। স্মারকের টেরাকোটায় ব্যবহৃত হয়েছে টুঙ্গিপাড়া গ্রামের মাটি- আমাদের চেতনার চিরন্তন আলোকবর্তিকা হয়ে যে মাটিতে চিরনিদ্রায় শায়িত আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 
এসময় তিনি শ্রদ্ধা স্মারক যাতে যথাযথভাবে সংরক্ষণ করা হয় সে বিষয়ে যতœবান হওয়ার জন্য অনুরোধ করেন।
‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, এম এ জি ওসমানী জাদুঘর, আহসান মঞ্জিল জাদুঘর, বরেন্দ্র গবেষণা জাদুঘর, বাংলাদেশ সামরিক জাদুঘর, এসএসএফ, মহাস্থান জাদুঘর, বাংলাদেশ সামরিক জাদুঘর, তোশাখানা জাদুঘর, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, ময়নামতি জাদুঘর, স্বাধীনতা জাদুঘরের পক্ষে প্রতিনিধিবৃন্দ ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারক গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat