×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১০-২৬
  • ৪০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় অন্যান্য মন্ত্রণালয়ের মতোই উপজেলায় যুব উন্নয়ন কর্মকর্তা পদ প্রথম শ্রেণীর পদে উন্নীত করার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, নাজমুল হাসান, মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং এবং জাকিয়া তাবাসসুম সভায় অংশগ্রহণ করেন।
সভায় ১৫তম সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
সভায় প্রথম প্রকল্পে অনুমোদিত উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামগুলোকে খেলার উপযোগী করার জন্য অসমাপ্ত কাজগুলো দ্রুত সময়ে সুষ্ঠভাবে সম্পন্ন করার সুপারিশ করা হয়।
এছাড়া, সভায় জেলা ও উপজেলা পর্যায়ে খেলাধুলাকে গতিশীল করার জন্য মেয়াদ উত্তীর্ণ প্রকল্পগুলো পুনরায় চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দেশের সকল অব্যবহৃত ও তালাবদ্ধ স্টেডিয়ামগুলো দ্রুত খুলে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর চেয়ারম্যান ও কমিটির সদস্য নাজমুল হাসান বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনকে উন্নত মানের সাইকেল দেয়ার সম্মতি দিলে কমিটির সভাপতিসহ সকল সদস্য তাঁকে ধন্যবাদ জানান।
এছাড়া, কমিটির সদস্য নাজমুল হাসান বিনা প্রতিদন্দি¦তায় পুনরায় বিসিবির  চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কমিটির পক্ষ হতে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।
সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat