×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২১-১০-২৬
  • ৮৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী  উপলক্ষে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের আয়োজনে শুরু হচ্ছে  ‘বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস  চ্যাম্পিয়নশিপ’। 
আগামীকাল বিকাল ৪টায় মিরপুর শহীদ  সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি  হিসেবে  প্রতিযোগিতার  উদ্বোধন করবেন পররাষ্ট্র  মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।  
ফেডারেশরেনর সভাপতি  শেখ বশির আহমেদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ থাকবেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা 
এবারের আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে নেপাল, শ্রীলংকা, ভারত, উজবেকিস্তান ও পকিস্তান।  ছয় দেশের ৬৭ জিমন্যাস্টসহ কোচ, জাজেজ ও অফিসিয়ালসহ প্রায় ১৭০ জন  এবারের  আসরে অংশগ্রহণ করছে। আগামীকাল উদ্ধোধনের পরের দিন কোয়ালিফাইং রাউন্ড শুরু হবে। 
তিন ক্যাটাগরিতে(পুরুষ সিনিয়র ও জুনিয়র এবং মহিলা) মোট ২২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। তিনটি ইভেন্টে বাংলাদেশের ১২ জন জিমন্যাস্ট অংশগ্রহণ করবেন।
শুভেচ্ছাদূত মার্গারিটা মামুন
টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ২০১৬ রিও অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে স্বর্ণপদক জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাষ্ট মার্গারিটা মামুন। ইতিমধ্যে তিনি ঢাকায় পৌছছেন। আজ দুপুরে  মিরপুর ইনডোরে উপস্থিত হয়ে বাংলাদেশী তিনি  জিমন্যাস্টদের উৎসাহিত করেন। উল্লেখ্য, মার্গারিটার মা রাশান হলেও বাবা বাংলাদেশের। মার্গারিটার স্বামী ২০০৮ অলিম্পিকে রৌপ্যজয়ী রাশিয়ান  সাতারু আলেকজান্ডার সুখুরভ। 
আজ মঙ্গলবার টুর্নামেন্টের ভেন্যু মিরপুর শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়াম পরিদর্শনকালে মার্গারিটা মামুন বলেন, বাংলাদেশের জিমন্যাস্টের সঙ্গে মিশতে পেরে ভালো লাগছে। এই ম্যাটে নেমে মনে হচ্ছে অলিম্পিকের মঞ্চে আছি। সবাই খুব আন্তরিক। আমাকে তারা খুব ভালোভাবেই গ্রহণ করেছে দেখে ভালো লাগছে। আমি বাংলাদেশি এটাই আমার গর্ব।  
মার্গারিটা মামুন বাংলাদেশি জিমন্যাস্টদের উৎসাহিত করেন। তাদের সঙ্গে মিলিতভাবে পারফর্মও করেন।  বাংলাদেশের ছেলেও মেয়ে জিমন্যাস্টদের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় তাকে। উচ্ছ্বসিত ভাবেই সবার সঙ্গে কথা বলেন মার্গারিটা।  জিমন্যাস্টদের নানান রকম পরামর্শও দেন এ সোনাজয়ী তারকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat