×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম
  • প্রকাশিত : ২০২১-১০-২৬
  • ৮০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৯ শতাংশ। আজ শনাক্ত বেড়েছে দশমিক ০৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ ১৯ হাজার ১৮৪ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৭৬ জন। গতকাল ২০ হাজার ৭৭৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৮৯ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ৬২ হাজার ১০৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ২৫৭ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ২৮ শতাংশ।
অধিদপ্তর জানায়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৬ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৫ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৫ জন ও নারী ১ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৩৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১১ হাজার ৯৪০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭৫ জন। শনাক্তের হার ১ দশমিক ৪৬ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ৪৩ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। গতকাল মারা গিয়েছিল ১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও খুলনা বিভাগে ২ জন করে এবং রাজশাহী ও সিলেট বিভাগে ১ জন মারা গেছেন। তবে আজ ঢাকা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কেউ মারা যায়নি। 
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৪০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৬৯ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ১৮০ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat