×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-২৮
  • ৮১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলার প্রত্যন্ত অঞ্চল আমদই ইউনিয়নের মাধাইনগর বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে সাম্প্রদায়িকতা বিরোধী এক সম্প্রীতি সমাবেশের আয়োজন করে জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম।
জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক গোলাম হক্কানী সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী। জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাড: মোমিন আহমেদ চৌধুরী জিপি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও জেলা কমিটির সভাপতি এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ, আমদই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনুর আলম সাবু, জয়পুরহাট সিদ্দিকীয়া মডেল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুর মতিন, কড়ই আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান সরকার প্রমূখ । সম্প্রীতি সমাবেশে আমদই ইউনিয়নের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, পুরোহিত, সর্বস্তরের জনসাধারণ ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat