×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-৩০
  • ৮৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে “মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”এই স্লোগান নিয়ে উদযাপন করা হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২১।
শনিবার (৩০ অক্টোবর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর যুগ্ম আহবায়ক এস এম আবু তৈয়ব।
অনুষ্ঠানে বক্তারা অপরাধ নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নির্মূলকরণ, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রম, মাদক বিরোধী অভিযান, মানবিক পুলিশিং সহ বিভিন্ন ক্ষেত্রে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মহানগরী কমিউনিটি পুলিশিং এর সাফল্য তুলে ধরেন। সভায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা ও সদস্যদের পুরষ্কৃত করা হয়।
প্রধান অতিথি কিশোর গ্যাং কে একটি দুষ্টচক্র হিসেবে উল্লেখ করেন। তিনি এই চক্র ভাঙতে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, বিপথগামী কিশোরদের ট্রেনিং ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপর গুরুত্ব আরোপ করেন।
সিএমপি কমিশনার বলেন, প্রতি বছর অক্টোবর মাসের শেষ রবিবার কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হলেও এর কার্যক্রম সারা বছর জুড়ে চলমান থাকে। তিনি কমিউনিটি পুলিশিং সপ্তাহ, ওপেন হাউজ ডে ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে এই কার্যক্রমকে আরো বিস্তৃত করার পাশাপাশি কমিউনিটি পুলিশিং এর সাফল্যকে ধরে রাখার আহবান জানান।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ইউনিট কমান্ডার, চট্টগ্রাম মহানগরী ইউনিট কমান্ড, কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat