×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-০১
  • ৯৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর (এমপি) সহধর্মিনী ফিরোজা আমুর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বেলা ১১টায় শহরের রোনালসে সড়কে আমির হোসেন আমুর বাসভবনে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। আমির হোসেন আমু ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, কৃষক লীগ সভাপতি ও পিপি আব্দুল মান্নান রসুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আবু সাঈদ খান, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, শহর যুবলীগ যুগ্ম আহ্বায়ক মো. ছবির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এদিকে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে বেগম ফিরোজা আমুর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে পৌরসভা কার্যালয়ে দোয়া ও মোনাজাতে মরহুমার রূহের মাগফিরাত কামনা করা হয়। এতে অংশ নেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat