×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-০১
  • ৯৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ , বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে নড়াইলে “জাতীয় যুব দিবস” পালিত হয়। সোমবার সকালে এ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর,নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্ম্দ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা, ৬ জনের মাঝে ৩ লক্ষ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের সনদ পত্র বিতরণ করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ অলিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস,এ, মতিন প্রমূখ।
এসময় সরকারি কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারি, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat