×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১১-০৩
  • ৯৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী, জেলার সৈয়দপুরে ট্রাক চাপায় তিন মোটর শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সুমনা পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সেয়দপুর টার্মিনালের চেইন মাস্টার নিয়ামত গ্রামের জাহাঙ্গীর আলম ভান্ডারি (৪৮), মোটর শ্রমিক কুন্দল গ্রামের রবিউল ইসলাম (৫২) ও শ্বাসকান্দর গ্রামের মো. আলম (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর বাস টার্মিনালের পূর্ব প্রান্তে অবস্থিত সুমনা পেট্রোল পাম্প থেকে একটি ট্রাক (ঢাকা মেট্টো-ড-১১-২১১৯) জ্বালানি নেয়ার পর সৈয়দপুর-রংপুর মূলসড়কে উঠে চার মোটর শ্রমিককে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে চেইন মাস্টার জাহাঙ্গীর আলম ভান্ডারি (৪৮) মারা যান। খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনীর সদস্যরা এসে গুরুতর আহত অপর তিন শ্রমিককে উদ্ধার করে সৈয়দপুর ১০০ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম (৫২) ও  আলমকে (৪৫) মৃত ঘোষণা করেন। আহত মো. চাম্পুকে (৩৫) ওই হাসপাতালে ভর্তি করা হয়।
সৈয়দপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম ওই হতাহতের সত্যতা নিশ্চিৎ করেছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাসনাত খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিৎ করে বলেন, ‘ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat