×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-১১-০৪
  • ৮৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দুই হাজার ৫৭০ জন কৃষককে রবি মৌসুমের সাতটি শস্য আবাদে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। এছাড়া পঞ্চাশ শতাংশ ভর্তুকি মূল্যে তিনটি কম্বাইন্ড হারভেস্টর এবং দুইটি পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার সভা প্রধানের দায়িত্ব পালন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ ফৌজিয়া ফেরদৌস স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধির কোন বিকল্প নেই। কৃষি-বান্ধব বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিভিন্ন মৌসুমের ফসল উৎপাদনে নিয়মিত প্রণোদনা দিয়ে যাচ্ছে সরকার।
অনুষ্ঠানে নলডাঙ্গা পৌরসভা এবং উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট দুই হাজার ৫৭০ নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে তাদের এক বিঘা করে জমি আবাদের প্রয়োজনী গম, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ, সরিষা, মুগ, মসুর ও খেসারী ডাল বীজ, সার ও আবাদের জন্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat