×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১১-০৫
  • ১৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলার ছয় উপজেলার ৬০ ইউনিয়নে ৫০ হাজার ব্যক্তিকে কমিউনিটি ক্লিনিকে গণটিকা প্রদান শুরু হবে আগামীকাল শনিবার। প্রথম ডোজের টিকা প্রদান কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী।
টিকা গ্রহণের জন্য সুরক্ষা আ্যাপের মাধ্যমে নিবন্ধন করার আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন জাহাঙ্গীর কবির বলেন,‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী আগামী ডিসেম্বর মাসের মধ্যে সারা দেশে ৪০ শতাংশ জনগোষ্ঠিকে করোনা টিকা প্রদান করতে হবে। তাই সারা দেশের ন্যায় শনিবার থেকে সপ্তাহব্যাপী জেলার ১৯৫টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ১২৫টিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রতিটিতে ৪০০ জন করে মোট ৫০ হাজার ব্যক্তি ওই টিকা পাবেন।’
তিনি জানান, ওই ১২৫ কেন্দ্রের মধ্যে জেলা সদরের ৩০টি কেন্দ্রে ১২ হাজার টিকা, জলঢাকা উপজেলার ৩০টিতে ১২ হাজার, ডোমার উপজেলার ২০টিতে ৮ হাজার, ডিমলা উপজেলার ২০টিতে ৮ হাজার, কিশোরগঞ্জ উপজেলার ২০টিতে ৮ হাজার ও সৈয়দপুর উপজেলার ৫টিতে ২ হাজার জনকে প্রথম ডোজের টিকা প্রদান করা হবে।
জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে। যারা নিবন্ধন করেছেন তারা জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড আর যারা নিবন্ধন করেননি তারা শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রসাথে নিয়ে কেন্দ্রে নিববন্ধন করে টিকা নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat