×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-০৬
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এ নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. খলিলুর কানাডার মন্ট্রিলে অবস্থিত আইসিএও (আইকাও)-এর সদর দপ্তরে সংগঠনটির মহাসচিব জুয়ান কার্লোস সালাজার গোমেজের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
সেখানকার সময় অনুযায়ী গতকাল তিনি তার পরিচয়পত্র পেশ করেন।
এর আগে বাংলাদেশ সরকার কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমানকে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশানের স্থায়ী প্রতিনিধি নিযুক্ত করেছে।
পরিচয়পত্র পেশের পর আই সিএও-এর মহাসচিব জুয়ান কার্লোস সালাজার গোমেজের সাথে হাইকমিশনার ড. খলিলুর রহমান বৈঠক করেন।
 বৈঠকে আইসিএও এবং বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহণ সেক্টরের মধ্যে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ড. খলিলুর রহমান বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহণ সেক্টরের কারিগরি উন্নয়ন ও নিরপত্তা সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার অনুরোধ জানান।
আইকাও-এর মহাসচিব জুয়ান কার্লোস সালাজার গোমেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এ্যারোস্পেস ইউনিভার্সিটি (বিএসএমআরএএইউ) তে কারিকুলামসহ অন্যান্য বিষয়ে উন্নয়নে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat