×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-০৭
  • ৭৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লাকে এক সময় বলা হতো ব্যাংক ও ট্যাংকের শহর। সেই ট্যাংকের নগরী আজ পুকুর-দীঘিশূন্য হতে চলেছে। নগরী ও শহরতলিতে প্রতিনিয়ত ময়লা-আবর্জনা ফালায় ভরাট হয়ে যাচ্ছে বিভিন্ন পুকুর । তার মধ্যে নগরীর কাপ্তানবাজার এলাকায় আদালতের উত্তর পাশের পুকুরটি সম্প্রতি জেলা প্রশাসন পরিষ্কার করেছে। এভাবে অন্য পুকুরগুলোও পরিষ্কার করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। এতে খুশি নগরবাসী। তাদের আশা, মজা পুকুরে আবার পানি থই থই করবে, বাতাসে উঠবে লহরী। পানিতে আনন্দে সাঁতার কাটবে হাঁসের দল।
খোঁজ নিয়ে জানা যায়, ছোটরা জংলি বিবি মসজিদ পুকুর, পুরাতন চৌধুরীপাড়া টিঅ্যান্ডটি পুকুর, চকবাজার, মুরাদপুর, হজরতপাড়া, চর্থা, ধর্মপুর, রেইসকোর্স, শাসনগাছা, কাপ্তানবাজার প্রভৃতি এলাকায় ময়লা ফেলায় পুকুর ভরাট হচ্ছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্ল¬ার সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বলেন, পুকুর ভরাটের কারণে নগরীতে জলাবদ্ধতা বাড়ছে। অগ্নি নির্বাপণে পানি পাওয়া যাচ্ছে না। সচেতন নাগরিক কমিটি কুমিল্ল¬ার সভাপতি রোকেয়া বেগম শেফালী বলেন, পরিবেশের বিপর্যয় রোধ করতে এবং কুমিল্ল¬ার ঐতিহ্য রক্ষায় পুকুর সংরক্ষণ করা জরুরি। আশা করছি, জেলা প্রশাসন এ বিষয়ে নজর দেবে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুরের বিকল্প নেই। আমরা কাপ্তানবাজারের আদালতের উত্তর পাশের পুকুরটি সম্প্রতি পরিচ্ছন্ন করেছি। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য পুকুরগুলোও পরিচ্ছন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat