×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-০৭
  • ৮০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের পেকুয়ায় দুর্গা মন্দিরে হামলার মামলায় হাইকোর্টে আগাম জামিন পাওয়া চার আসামিকে আত্মসমর্পণ করতে হবে। এ বিষয়ে আপিল বিভাগের চেম্বার কোর্টে দেয়া আত্মসমর্পণের আদেশ সংশোধন চেয়ে আসামিপক্ষে করা আবেদন আজ খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল।
১৩ অক্টোবর কুমিল্লার পূজামন্ডপে পবিত্র কোরআন রেখে অবমাননার অভিযোগ তুলে দেশের বিভিন্ন জেলায় পূজামন্ডপে হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের দুর্গা মন্দিরেও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৫ অক্টোবর মামলা হয়।
ওই মামলায় পেকুয়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, একই উপজেলার যুবদলের সভাপতি কামরান জাদীদ, ৪ নম্বর ওয়ার্ড সদস্য সাজ্জাদ, বিএনপির সক্রিয় সমর্থক ব্যবসায়ী শাহনেওয়াজ আজাদ হাইকোর্টে জামিন আবেদন করেন।
গত ২৮ অক্টোবর তাদের ৫ ডিসেম্বর পর্যন্ত আগাম জামিন দেন। এ জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।
৩১ অক্টোবর আপিল বিভাগের চেম্বার কোর্ট এক সপ্তাহের মধ্যে আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। এ আদেশ সংশোধন চেয়ে আবেদন করে আসামি পক্ষ।
আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল বলেন, আত্মসমর্পণের জন্য সময় চেয়েছিলাম। কিন্তু আদালত সে আবেদন আজ খারিজ করে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat