×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-০৮
  • ১০৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যেসব খেলাপি গ্রাহক দীর্ঘদিন ঋণ পরিশোধে সময় ক্ষেপন করে আসছে তাদের নিকট থেকে ঋণ আদায়ে জিরো টলারেন্সে অবস্থান গ্রহণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক লিমিটেড। খেলাপি ঋণ আদায়ে ব্যাংকের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া জোরদার করা হয়েছে।  
এ পদক্ষেপের প্রেক্ষিতে সম্প্রতি ব্যাংকের বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখার ৩ জন খেলাপি গ্রাহককে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। আত্মগোপনে থাকা শাখাটির খেলাপি গ্রাহক মেসার্স আব্দুস সামাদ প্যাকেজিংয়ের তিন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের মোট খেলাপি ঋণ ২ কোটি ৫৬ লাখ টাকার মধ্যে ২৫ শতাংশ হারে ৬৪ লাখ টাকা পে-অর্ডারের মাধ্যমে আদায় করা হয়। অবশিষ্ট অর্থ আগামী তিন মাসের মধ্যে ব্যাংকে পরিশোধ করবেন মর্মে অর্থ ঋণ আদালতে বন্ড প্রদান করলে তাাদের জামিন মঞ্জুর হয়। 
এছাড়া চট্টগ্রামের লালদীঘি ইস্ট কর্পোরেট শাখার খেলাপি গ্রাহক নুরজাহান সুপার অয়েল লিমিটেডের চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে ৮৫ কোটি ৯৭ লাখ টাকা অনাদায়ী থাকায় অর্থঋণ আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। এছাড়া একই শাখার অপর গ্রাহক জেড এন্ড জে ইন্টারন্যাশনালের মালিকের বিরুদ্ধে ৩৮ কোটি ৬৩ লাখ টাকা অনাদায়ী থাকায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। 
এ ব্যাপারে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুছ ছালাম আজাদ বাসসকে বলেন, ‘খেলাপি ঋণ কমিয়ে আনার ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক। এজন্য যেসব খেলাপি গ্রাহক দীর্ঘ সময় ধরে ঋণ পরিশোধে সময় ক্ষেপন করছে, তাদের বিরুদ্ধে আইনী তৎপরতা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে তার বেশ কয়েকটি দৃষ্টান্ত সবাই দেখতে পেয়েছে।’
এছাড়া সারাদেশে বৃহৎ যেসব ঋণ খেলাপি আছে, তাদের বিরুদ্ধে জোরালো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।  
তিনি আরো বলেন, দেশে শিল্পায়ন ও অর্থনৈতিক কার্যক্রম আরও বেগবান করতে হলে বেশিসংখ্যক মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনা জরুরি। খেলাপি ঋণ কমানো গেলে বেশিসংখ্যক মানুষকে ঋণ সেবা দেওয়া যাবে। এর ফলে দেশে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সরকারের এই নীতির সঙ্গে মিল রেখে জনতা ব্যাংক কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat