×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-১১-০৯
  • ১৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শেখ রাসেল স্পোর্টস একাডেমি আয়োজিত ‘শেখ রাসেল স্মৃতি অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট ২০২১’ এর প্রথম  দিনে অনুষ্ঠিত দুটি ম্যাচে  জয় পেয়েছে শেখ রাসেল স্পোর্টস একাডেমী ও গোপালগঞ্জ ফুটবল ক্লাব এন্ড একাডেমী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের নামে শেখ রাসেল স্পোর্টস একাডেমি প্রথমবারের মত  এ টুর্নামেন্ট আয়োজন করে। পাঁচ দিন ব্যপি এ  টুর্নামেন্টে  দেশের  বিভিন্ন প্রান্ত থেকে  মোট আটটি দল অংশ নিচ্ছে।
তীব্র  প্রতিদ্বন্দিতাপুর্ন উদ্বোধনী  ম্যাচে গোপালগঞ্জ ফুটবল ক্লাব এন্ড একাডেমী  ট্রাইব্রেকারে  ৪ - ২ গোলে এফসি ব্রাহ্মনবাড়িয়া কে পরাজিত করে।
দিনের অপর   ম্যাচে শেখ রাসেল স্পোর্টস একাডেমী ৫-০ গোলে  নসরুল হামিদ স্পোর্টস একাডেমীকে  পরাজিত  করে।  শেখ রাসেলের হয়ে দুই গোল করেন  ইফতেশাম রহমান জিদান।  এ ছাড়া  একটি করে গোল করেন মো: ওমর, মো: মাহফুজুর পাঠান ও মো: ইয়ামিন রানা।
এর আগে আজ রাজধানীর বঙ্গবন্ধু জাতীয়  স্টেডিয়াম সংলগ্ন  আউটার মাঠে  টুর্নামেন্টের উদ্বোধন করেন শেখ রাসেল স্পোর্টস একাডেমীর সভাপতি আহমেদ আসিফুল হাসান।
এ সময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ- সভাপতি কামরুন্নেসা আশরাফ দিনা,  একাডেমির প্রতিষ্ঠাতা শাহজাহান কবির, সহ-সভাপতি হাবিব শেখ ও সাধারন সম্পাদক শামীম কবির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat