×
ব্রেকিং নিউজ :
শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল
  • প্রকাশিত : ২০২১-১১-১০
  • ৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে গত ২৪ অক্টোবর মুখোমুখি হয়েছিলো চিরপ্রতিদ্বন্দি  ভারত ও পাকিস্তান। রেকর্ড ১৬ কোটি ৭০ লাখ  দর্শক দুই চিরপ্রতিদ্বন্দির  ম্যাচটি দেখেছে।
সম্প্রচারকারীদের দাবি, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট  দর্শক বিবেচনায়  এটি নতুন রেকর্ড।এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে স্টার স্পোর্টস কর্তৃপক্ষ। স্টার স্পোর্টসের এক কর্মকর্তা বলেন, ‘১৬ কোটি ৭০ লাখ মানুষ ভারত-পাকিস্তান ম্যাচ দেখেছে। যা ইতিহাস তৈরি করেছে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের দেখা টি-টোয়েন্টি ম্যাচ এটি।’গত সপ্তাহ পর্যন্ত  টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট দর্শকসংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি আশি লাভ। যার মধ্যে বাছাই পর্ব ও সুপার টুয়েলভ পর্যায়ে প্রথম ১২টি ম্যাচ ছিলো।এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সম্প্রচার দর্শক সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল। ঐ ম্যাচের দর্শকসংখ্যা ছিল ১৩ কোটি ৬০ লাখ। যা এতদিন টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ছিল।
রেকর্ড গড়া ঐ ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টুর্নামেন্ট থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে ভারত। আর আগামীকাল সেমিফাইনালের লড়াইয়ে নামছে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat