×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১১-১১
  • ৮৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ বৃহষ্পতিবার সকালে আলোচনা ও দোয়া’র আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জয়পুরহাট জেলা শাখা।
১৯৭২ সালের ১১ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আরিফুর রহমান রকেট। জেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান সরকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাহিদুল আলম বেনু, প্রচার সম্পাদক এ ই এম মাসুদ রেজা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এটিএম আলমগীর কবির অভ্র। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মস্তোফা, সাধারণ সম্পাদক ও দোগাছী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক ঠাকুর, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, পৌর কাউন্সিলার ওলিউজ্জামান বাপ্পী প্রমূখ। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat