×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১১-১২
  • ১০৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে নৈশকোচের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের রায়গঞ্জ আলেপের তেপথি এলাকায় পাম্পের পাশে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- নাগেশ^রী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম সাপখাওয়া এলাকার মৃত সমুদ্দি শেখের ছেলে অটোচালক জলিল সরকার ও পশ্চিম রায়গঞ্জ এলাকার শহিদুল ইসলাম ও তার মেয়ে শিশু সুমাইয়া ও শহিদুল ইসলামের মা সুফিয়া বেগম। হাসপাতালে আশঙ্কাজনক শহিদুল ইসলালের স্ত্রী শাহানাজ বেগম।পুলিশ ও স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী থেকে আসা রিজভী পরিবহন নামের নৈশকোচ ও নাগেশ^রীর দিক থেকে যাওয়া অটোরিক্সাটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় দু’জন। আহতদের উদ্ধার করে নাগেশ^রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই দু’জনের মৃত্যু হয়।নাগেশ্বরী থানার ওসি নবীউল হাসান জানান, ঘাতকগাড়ী ও চালক আটক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat