×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-১১-১২
  • ৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ভার্চুয়াল সম্মেলন করবেন বলে আশা করা যাচ্ছে এবং তিনি এ বৈঠকের অপেক্ষায় রয়েছেন। তাইওয়ান, মানবাধিকার ও বাণিজ্য প্রশ্নে উত্তেজনা দেখা দেয়ায় তিনি এ সম্মেলন করতে যাচ্ছেন। মার্কিন সংবাদ মাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে সিএনএন ও পলিটিকো উভয় সংবাদ মাধ্যম জানায়, আগামী সোমবার এ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
বিশ্বের বৃহত্তম অর্থনীতির এ দুই দেশের মধ্যে সম্পর্ক সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ অবনতি ঘটেছে, বিশেষকরে চীনের ভূখ-ের অংশ হিসেবে দাবি করা স্বশাসিত গণতান্ত্রিক তাইওয়ানকে কেন্দ্র করে তাদের মধ্যে সম্পর্কের এ অবনতি ঘটে। চীন গত মাসে এ দ্বীপ দেশের কাছের আকাশসীমা রেকর্ড সংখ্যকবার লঙ্ঘন করে।
চীনের আগ্রাসনের মুখে থাকা তাইওয়ানের প্রতি ওয়াশিংটন তাদের সমর্থনের ইঙ্গিত পুনর্ব্যক্ত করলেও যুক্তরাষ্ট্র ও চীন গ্রøাসগোতে এক সম্মেলনে জলবায়ু বিষয়ে আকস্মিক একটি চুক্তিতে পৌঁছেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat