×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১২
  • ৯৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ১৪ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে  মিডল-অর্ডার ব্যাটার ডেভন কনওয়েকে পাচ্ছে না নিউজিল্যান্ড। 
বৃহস্পতিবার রাতে কনওয়ের বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে ৩৮ বলে ৪৬ রান করে কনওয়ে। ১৪তম ওভারে আউট হবার সময় হতাশায় নিজের ব্যাটে হাত দিয়ে আঘাত করেছিলেন তিনি। তাতেই হাত ভেঙে যায়  কনওয়ের। 
সেমিফাইনাল শেষে  করানো হাতের এক্স রে রিপোর্টে দেখা যায় কনওয়ের ডান হাতের পঞ্চম মেটাটারসাল ভেঙে গেছে । এতে লম্বা সময় বিশ্রামে থাকতে হবে তাকে। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দেখা যাবে না  আসওে ঝয় ম্যাচে ১২৯ রান করা কনওয়েকে।
কনওয়ের ব্যাপারে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, ‘এই সময়ে কনওয়ের ছিটকে যাওয়ায়  খুবই হতাশ তিনি। নিউজিল্যান্ডের হয়ে খেলতে সব সময়ই মুখিয়ে থাকে কনওয়ে। তবে অবশ্যই এই মুহূর্তে তার চেয়ে বেশি হতাশ আর কেউ নয়।’
শুধুমাত্র বিশ্বকাপের ফাইনালই নয়, আগামী ১৭ নভেম্বর থেকে ভারতের বিপক্ষে শুরু হওয়া সিরিজেও খেলতে পারবেন না কনওয়ে। 
বিশ্বকাপের ফাইনাল ও ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য কনওয়ের পরিবর্তে কোন খেলোয়াড়  দলে ডাকবেনা নিউজিল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat