×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২১-১১-১৩
  • ৭৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি-সংগৃহীত

ইমরান হাশমি ও মল্লিকা শেরাওয়াত। ‘মার্ডার’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তাদের রসায়ন যতটা দর্শকদের মনে দাগ করেছিল, বাস্তবে ততটা জমেনি। ২০০৪ সালে মুক্তি পাওয়া মহেশ ভাট-মুকেশ ভাট প্রযোজিত ‘মার্ডার’ ছবিটি বক্স অফিসে ব্যাপকভাবে হিট হয়। পরিচালনার দায়িত্বে ছিলেন অনুরাগ বসু।
সম্প্রতি মন্দিরা বেদীর টক শো ‘দ্য লাভ লাফ লিভ’-এ হাজির হয়েছিলেন মল্লিকা। সেখানেই ইমরানের সঙ্গে নিজের ঝামেলা নিয়ে মুখ খোলেন এই অভিনেত্রী।
তিনি বলেন, ‘আমি সত্যিই জানি না কেন, কিন্তু বেশিরভাগ সময়ই আমার সহ-অভিনেতাদের সঙ্গে আমার ইগোগত সমস্যা দেখা যায়। আসলে আমার পুরুষ সহ-অভিনেতারা সবসময় এটা ভেবেছে যে, তারা যদি সেটে আসে আর আমি বসে থাকি, তবে উঠে দাঁড়িয়ে আমি গুড মর্নিং বলবো। কিন্তু সেটা একেবারেই আমার ব্যক্তিত্ব না। আমি হরিয়ানার মেয়ে, জাট।’
মল্লিকার কথায়, ‘সবচেয়ে মজার বিষয় ঘটেছিল ইমরান হাশমির সঙ্গে। মার্ডার সিনেমার শুটিংয়ের সময় বা পরে, আমরা তারপর আর কথা বলিনি, আমার মনে হয় সেটা খুব ছেলেমানুষি। যতদূর মনে পড়ছে ছবির প্রমোশনের সময় আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। ওটা একদম জরুরি ছিল না, অপ্রয়োজনীয়… আমার পক্ষ থেকেও খুব বোকামি ছিল’।
তার কথায়, ‘ইমরানের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, সেটা সত্যিই খারাপ লাগার বিষয়। কারণ, ইমরান খুব ভালো মনের একজন মানুষ, খুব ভালো ছেলে। কো-স্টার হিসেবে অসাধারণ।
আগামীতে মল্লিকার দেখা মিলবে রজত কাপুর পরিচালিত আরকে/আরকেই ছবিতে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে সিনেমাটি। এছাড়া ‘নাকাব’ সিরিজেও দেখা মিলবে এই অভিনেত্রীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat