×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-১৩
  • ১০৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণে আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদকদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
সভায় মন্ত্রিপরিষদ সচিব চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার সেতুবন্ধন হিসেবে সাংবাদিকগণের গুরুত্ব তুলে ধরেন। সাংবাদিকদের প্রচেষ্টায় চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগসমূহ সঠিকভাবে তুলে ধরতে অনুরোধ জানান তিনি। যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে সহযোগিতা প্রদানে সর্বদা প্রস্তুত রয়েছে বলে সম্পাদকবৃন্দ মন্ত্রিপরিষদ সচিবকে আশ্বস্ত করেন। খবর তথ্য বিবরণীর।
মতবিনিময় সভায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. আব্দুল মান্নান চতুর্থ শিল্পবিপ্লব সংক্রান্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।   
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ডাক ও  টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া। উন্মুক্ত আলোচনায় অংশ নেন দি ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শাহ হোসেন ইমান, ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক, দৈনিক আমাদের নতুন সময় সম্পাদক ও প্রকাশক নাঈমুল ইসলাম খান, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক নঈম নিজাম এবং দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমূখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat