×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-১৪
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিটি ক্ষেত্রে এ বাহিনীর সদস্যরা সবসময়ই কর্মদক্ষতা ও সফলতার পরিচয় দিয়ে যাচ্ছেন।
আজ রোববার দুপুরে গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ প্রথম ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মাহবুবুর রহমানসহ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোজাম্মেল হক বলেন, বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আত্মত্যাগ দায়িত্ব, কর্তব্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, ‘সারা পৃথিবীতেই জ্বালানি তেলের দাম বেড়েছে। আমাদের চেয়ে ভারতে পেট্রোল ও কেরোসিনের দাম বেশি। আমরা যথেষ্ট ভর্তুকি দিচ্ছি। তেলের দাম নিয়ে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করার চিন্তা করছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat