×
ব্রেকিং নিউজ :
দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু স্পেনে দাবানল : মাদ্রিদ অঞ্চলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গুদামে আগুন ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের ‘আমার হৃদয় ভেঙে দিয়েছে’, দিল্লির শিক্ষার্থী আন্দোলন প্রসঙ্গে আলিয়া প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি
  • প্রকাশিত : ২০২১-১১-১৪
  • ৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইন উপজেলার নির্মাণাধীন মিঠামইন সেনানিবাসের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। 
আজ বিকেলে সেনানিবাস এলাকায় পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দীন আহমেদ রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এ সময় স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, বঙ্গভবনের সচিবগণ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
আবদুল হামিদের পিতা মরহুম হাজী মো. তায়েব উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিঠামইনে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রাষ্ট্রপ্রধান ওই মিলাদ, দোয়া এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।
মিলাদ শেষে মরহুম হাজী মো. তায়েব উদ্দিনের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এলাকার সর্বস্তরের জনগণও মিলাদ মাহফিলে অংশ নেন।
রাষ্ট্রপতি গত শুক্রবার তার নিজ জেলার চলমান কিছু উন্নয়ন প্রকল্পের তদারকি করতে এবং স্থানী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করতে সাত দিনের সফরে এখানে এসেছেন।
রাষ্ট্রপতির আগামী ১৮ নভেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat