×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১১-১৪
  • ৯৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক বলেছেন, দুর্গাপূজার সময় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে পরিকল্পিতভাবে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে অপশক্তি। আগামীতে কুমিল্লার ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেয়া যাবে না। এ বিষয়ে সমাজের প্রতিটি ধর্ম, শ্রেণি ও পেশার মানুষকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখাগুলি নজরদারি করতে হবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে। যারা উন্মাদনা সৃষ্টি করে তাদের চিহ্নিত করে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতে হবে।
প্রতিমন্ত্রী আজ ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘আন্তঃধর্মীয় সংলাপ/ সেমিনারে" প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মসজিদের মাইক ধর্মীয় কাজ ছাড়া ব্যবহার করা যাবে না। মসজিদের খুদবায় ইসলামের প্রকৃত ব্যাখা তুলে ধরতে হবে। ওয়াজ মাহফিলে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের নজরদারি করতে হবে।
তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেয়া হবে না। একটি গোষ্ঠি নির্বাচনকে সামনে রেখে ধর্মকে টেনে এনে রাজনীতি করে এ দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। তাদের এ উদ্দেশ্য সফল করতে দেয়া হবে না।
ঝিনাইদাহ জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান কনককান্তি দাস, পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস এবং সাধারণ সম্পাদক সুরেশ সমাদ্দার। 
পরবর্তিতে আজ বিকেলে চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত "ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ" শীর্ষক প্রকল্পের আওতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক আন্তঃধর্মীয় সংলাপ/ সেমিনারে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান 
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
জেলা প্রশাসক মোঃ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার চুয়াডাঙ্গা মো; জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মনসুর বাবু, ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ ফজলুর রহমান, বিশিষ্ট ইসলামিক আলোচক ড. একেএম আব্দুল মোমেন, সাবেক পাবলিক প্রসিকিউটর এড. শামসুদ্দোহা, চুয়াডাঙা পুরোহিত ব্রাহ্মন ঐক্য পরিষদের সভাপতি দেবেন্দ্রনাথ দোবে বাবুলাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চুয়াডাঙ্গার সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী, সাংবাদিক শাহ আলম সনি, মাওলানা বশির উদ্দিন এবং মাও. মুফতি জুনাইদ আল হাবিবী। সংলাপে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ  সেমিনারে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat