×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-১৫
  • ৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের আইন অঙ্গণে বাতিঘরের মতো ছিলেন আবদুল বাসেত মজুমদার আর আবদুল মতিন খসরু। তাদের মৃত্যুতে জাতির ক্ষতিটা অপুরণীয়।
সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এডভোকেট আবদুল বাসেত মজুমদার এবং এডভোকেট আবদুল মতিন খসরু স্মরণে ল’ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
ল্যাব সভাপতি এডভোকেট কাজি ওয়ালী উদ্দীন ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন-আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কাজী মো. নজিবুল্লাহ্ হিরু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম মুনির ও মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজউদ্দিন আহমদ (মেহেদী), ল’ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও সহকারি অ্যাটর্নি জেনারেল ড. শরীফুজ্জামান মজুমদার সংগ্রাম, ল’ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সুপ্রিমকোর্ট শাখার সভাপতি এডভোকেট মো. আবদুন নূর দুলাল এবং এডভোকেট আবদুল বাসেত মজুমদারের বড় মেয়ে প্রফেসর ডা. খাদিজা আক্তার (ঝুমা) প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- ল’ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সুপ্রিমকোর্ট শাখার সদস্য সচিব এডভোকেট মো.শামীম খান ও ঢাকা বার শাখার সদস্য সচিব এডভোকেট কামাল হোসেন পাটোয়ারী।
পরে এডভোকেট আবদুল বাসেত মজুমদার এবং এডভোকেট আবদুল মতিন খসরুর রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat