×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-১৫
  • ১০৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের বয়স ৩ বছর। সোমবার দুপুরে উপজেলার আলোনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। 
জমজ দুইভাই আবদুল্লাহ ও আবদুর রহমান উপজেলার আলোনিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
জসিম উদ্দিন জানান, সকাল থেকে জমজ দুই ছেলে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। কিছু সময় পর পরিবারের লোকজন তাদেরকে আর খুঁজে পায়নি। পরে তাদের মরদেহ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা। ওই সময় বাড়ির অন্যান্যদের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশরাফ চৌধুরী জানান, জমজ দুই শিশু হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ হোসেন জানান, পানিতে ডুবে জমজ দুই শিশুর মৃত্যুর ঘটনাটি আমারা জেনেছি, তারা মৃতদেহ দু’টি হসপিটাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। এই বিষয়ে পরিবার কিংবা অন্যকেউই কোন অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat