×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-১৭
  • ৯৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও উচ্চ শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নেত্রকোনাবাসীর গর্বের বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এখানে একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে। 
তিনি আরো বলেন, সরকার অবকাঠামো নির্মাণের চেয়ে একাডেমিক কার্যক্রম পরিচালনায় বেশী গুরুত্ব দিচ্ছে। যেহেতু বিশ্ববিদ্যালয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে, তাই এটিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। 
নওফেল বলেন, মহামারী করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ায় যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে বিশেষ কারিকুলাম চালু করা হয়েছে। 
তিনি বলেন, বর্তমানে শেখ হাসিনা বিশ^বিদ্যালয় স্থাপন প্রকল্পের ভূমি উন্নয়নের কাজ এগিয়ে চলেছে। শেখ হাসিনা বিশ^বিদ্যালয়কে যত দ্রুত সম্ভব একটি পূর্ণাঙ্গ বিশ^বিদ্যালয়ে রূপ দিতে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। 
তিনি আজ বুধবার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনার ভূমি উন্নয়ন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।  
এ সময় তার সাথে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রফিক উল্লাহ খান, বিশ্ব বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, প্রকল্প পরিচালক সেলিম আহমেদ, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, পৌর মেয়র আলহাজ¦ নজরুর ইসলাম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, মেসার্স নুরুজ্জামান খান ল্যান্ড ডেভেলপার, বিল্ডার্স ও সাপ্লাইয়ার্স এর পরিচালক আলহাজ¦ গাজী মোজাম্মেল হোনের টুকুসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
এর আগে উপমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সংলগ্ন টিটিসি’র সম্মেলন কক্ষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও চলমান প্রকল্পের সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মত বিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat