×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-১১-১৭
  • ৯৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দ্বি-তলা বাসের ভাড়া ২ টাকা কমিয়ে ৩৮ টাকা করা হয়েছে। এ রুটে বর্তমানে বেসরকারি বাসের ভাড়া ৪৫ টাকা।
সর্বশেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বিআরটিসির বাসের ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়। তখন বেসরকারি বাসের ভাড়া ছিলো ৫০ টাকা। যাত্রীরা বিআরটিসি বাসের ভাড়া আরো কমানোর দাবি জানালে এটি আরো ২ টাকা কমানো হলো।
নারায়ণগঞ্জ বাস ডিপোর ম্যানেজার মো. শাহরিয়ার বুলবুল বলেন, ভাড়া ৪০ টাকা ছিল। সেখান থেকে ২ টাকা কমিয়ে ৩৮ টাকা করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা ও যাত্রীদের কথা চিন্তা করেই ভাড়া কমানো হয়েছে।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী অন্যান্য পরিবহনের বাসগুলোও জেলা প্রশাসকের মধ্যস্থতায় ৫০ টাকা থেকে পাঁচ টাকা কমিয়ে বর্তমানে ৪৫ টাকা করে ভাড়া আদায় করছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আগে এ ভাড়া ছিল ৩৬ টাকা। জ্বালানি তেলের মুল্য বৃদ্ধির আগে বিআরটিসি বাসের ভাড়া ছিলো ৩০ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat