×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-১৮
  • ৮১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কিছুদিন আগে বিবাহ বিচ্ছেনদ হয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। জনপ্রিয় এই অভিনেত্রী সিনেমার একটি আইটেম গানের পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন প্রায় পৌনে দুই কোটি টাকা! ‘পুষ্প: দ্য রাইজ পার্ট ওয়ান’ নামে অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন সুকুমার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, সেই গানের শুট হবে মাত্র ৪দিন। হায়দরাবাদের বিখ্যাত রামোজি রাও ফিল্মসিটির বিশেষ সেটে। এই এক গানের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন সামান্থা।
এই চারদিন গানের শুট করতে সামান্থা পারিশ্রমিক হাঁকিয়েছেন ১ কোটি ৫০ লাখ রুপি (বাংলাদেশের মুদ্রায় পৌনে ২ কোটি টাকার বেশি), যা ট্যাক্স ও অন্যান্য খরচ মিলে ২ কোটি রুপি ছাড়াবে।
বহুল প্রতীক্ষিত ‘পুষ্প: দ্য রাইজ পার্ট ওয়ান’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ১৭ ডিসেম্বর। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় স্টাইলিশ সুপারস্টার খ্যাত অভিনেতা আল্লু অর্জুন। এছাড়া আছেন ফাহাদ ফাসিল ও রশ্মিকা মন্দানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat