×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-২৪
  • ৮৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আব্দুল মোমিন তালুকদার খোকা (খোকা রাজাকার)-এর মৃত্যুদন্ডে খবরে জেলায় আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
জেলার আদমদীঘি-দুপচাঁচিয়া আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য, একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে আব্দুল মোমিন তালুকদার খোকার বিরুদ্ধে ১৯ জনকে হত্যা ও গণহত্যা এবং ১৯টি বাড়ি লুট করে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়। ২০১৬ সালের ১৮ জানুয়ারি তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরের বছর ১৮ মে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। ২০১৮ সালের ৩ মে এই আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। ২০১৯ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একই সালের ২৩ মে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মোট ১৫ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দেন। বুধবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মৃত্যুদ-ের রায় দেন।
বুধবার বেলা সাড়ে ১১টায় জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের করে শহরের বিশেষ-বিশেষ সড়ক প্রদক্ষিণ করে। এসময় ‘এই মাত্র খবর এলো, খোকা রাজাকারের ফাঁসির রায় এলো’ স্লোগান দেন নেতৃবৃন্দরা।
মিছিলে যোগদান মামলার সাক্ষী আবুল কালাম আজাদ, কিনা মিয়া, বগুড়ার জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারণ সম্পাদক এসএম জাহিদুল বারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, আওয়ামী লীগ নেতা হুমায়ন কবির বাদশা, প্রদীপ ভৌমিক, নাহিদ সুলতানা তৃপ্তি, যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ হোসেন চন্দন, ছাত্রলীগ নেতা মারুফ হাসান রবিন, তানভী রহমান তনু প্রমুখ।
এদিকে ওই দিন দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিষ্টি বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat