×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১১-২৬
  • ৮৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলায় বাল্যবিবাহ ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শুক্রবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবির।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষার্থীদের ভাল স্বপ্ন দেখতে হবে, ভাল মানুষ হতে হবে। বাবা-মায়ের কথা শুনতে হবে, শিক্ষকদের কথা শুনতে হবে। শুধু ভাল শিক্ষার্থী হলে চলবে না। হতে হবে একজন ভাল মানুষ। যে মানুষ দেশ ও জাতীর কল্যাণে কাজ করবে। নিজেকে গড়ে তুলতে হবে এক অনন্য উচ্চতায়। সমাজ থেকে সমাজের ক্ষত বাল্যবিবাহ, যৌতুক, মাদক নির্মূলে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান এবং নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।
উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, স্কুল-কলেজের প্রধান ও শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat