×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২১-১১-২৬
  • ৯৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার প্রথম দিনে আজ এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
তিনি রাজধানীর আজিমপুর ওয়েস্ট এন্ড হাই স্কুল এবং মতিঝিল টি.এন্ড.টি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন। তিনি পরীক্ষার হলে স্বাস্থ্য বিধি মেনে ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ সরেজমিন পর্যবেক্ষণ করেন। 
উপাচার্য নকলমুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনায় দায়িত্বরত শিক্ষকদের ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। 
বাউবি পরিচালিত এসএসসি পরীক্ষ ২০২১ পরীক্ষায় এবছর সারাদেশে ৮৩ হাজার ১৩৪ জন শিক্ষার্থী ৩০৩টি পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করছে।  
 পরিদর্শনকালে উপাচার্য বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মানে  বাউবি অবহেলিত, ঝড়ে পরা, প্রান্তিক ও দূর্গম অঞ্চলের শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। সবার জন্য উন্মুক্ত কর্মমুখী ও গণমুখী শিক্ষা নিয়ে বাউবি এগিয়ে যাচ্ছে। দেশের সীমানা পেরিয়ে বাউবি’র বিস্তৃতি আজ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাউবি’র এই পথচলায় তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করেন। 
ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, পিছিয়ে পড়া নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বাউবি’র শিক্ষা সেবা পৌঁছে দিয়ে তাদেরকে কর্মমুখী শিক্ষায় দক্ষতা বৃদ্ধি করে জনসম্পদে রূপান্তর করাই বাউবি’র অঙ্গীকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat