×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-২৯
  • ১০০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। দু’একদিনের মধ্যেই তিনি ঢাকা ছাড়বেন বলে জানা গেছে। আগামী ৪ ডিসেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান।
ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। শাকিব খানও এই আয়োজনের জন্য অপেক্ষা করছেন। দেশের অনেক তারকাকেই দেখা যাবে আয়োজনটিতে। এই তালিকায় আছেন মৌসুমী, চঞ্চল চৌধুরী, বাপ্পী চৌধুরী, বিদ্যা সিনহা মিম, ফারিয়া শাহরিনসহ অনেকেই। অবশ্য অধিকাংশের ভিসা সংক্রান্ত প্রক্রিয়া এখনো সম্পন্ন না হওয়ায় নিশ্চিত করেননি তারা।
এদিকে বুবলী জানান, ৪ ডিসেম্বরের অনুষ্ঠানটির জন্য নিউ ইয়র্কে গেলেও সেখানে সপ্তাহখানেক থাকবেন। ঘুরে বেড়াবেন মার্কিন মুলুক। এরপর ফিরে আসবেন দেশে।
সম্প্রতি বুবলী অংশ নিয়েছেন ‘কয়লা’ নামের একটি সিনেমার শুটিংয়ে। সাইফ চন্দনের পরিচালনায় সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন নিরবের সঙ্গে। সিলেটের বিভিন্ন লোকেশনে হয়েছে এর চিত্রায়ন।
প্রসঙ্গত, বুবলী ছিলেন টেলিভিশনের সংবাদ পাঠিকা। শাকিব খানের নায়িকা হয়ে তিনি রূপালি ভুবনে আত্মপ্রকাশ করেন ২০১৬ সালে। এরপর এই জুটি একসঙ্গে দুই হালির বেশি সিনেমায় কাজ করেছেন। শাকিবের বাইরে ইতোমধ্যে বুবলী অভিনয় করেছেন নিরব, রোশানের সঙ্গে। গল্প-আয়োজন বিবেচনা করে সব নায়কের সঙ্গেই কাজ করতে চান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat