×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-০২
  • ৭৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণকৃত মালয়েশিয়ার বিমানের রাতভর বোমা আতঙ্ক ‘ভিত্তিহীন’ বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ (সিএএবি)। বিমান যাত্রীদের ও তাদের লাগেজ তল্লাশি করে সিএএবি এ কথা জানায়।
এইচএসআইএ’র নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপটেন এএইচএম তৌহিদুল আহসান গণমাধ্যমকে জানান, ‘ফোনে এই তথ্য পাওয়ার পর সেখানে গিয়ে তল্লাশির পর দেখা যায় বিষয়টি ভিত্তিহীন।’ তিনি বলেন, সেনা কমান্ডো, বিমান বাহিনীর বোমা ডিস্পোজাল ইউনিড, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও ফায়ার ফাইটার স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুযায়ী তল্লাশি অভিযান পরিচালনা করে।
মালয়েশিয়ার কর্তৃপক্ষ ও গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করে বিমানে বোমা আতঙ্কের মত কিছু নাই বলে জানান আহসান। বিমানের কেবিন, যাত্রীদের দেহ এবং লাগেজ তল্লাশি করে বিমানটিকে নিরাপদ বলেও জানান তিনি।
তথ্যমতে, বিমানটিতে একজন মালয়েশিয়ান ও ১৩৪ জন বাংলাদেশিসহ ১৩৫ জন যাত্রী ছিলো। 
বিমানটি এইচএসআইএতে আজ সকাল ৯টা ৩৮ মিনিটে সেনা কমান্ডো ও নিরাপত্তা বাহিনী অবস্থানের মধ্যদিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে জরুরি অবতরণ করে। বিমান কর্তৃপক্ষ জানায়, এরআগে, যাত্রীদের বিমান থেকে নামিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে লাগেজ ও কেবিন স্ক্যানিং ও তল্লাশি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat