×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২১-১২-০৪
  • ৯৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকায় কোভিড সংক্রমণ শুক্রবার নাগাদ ৩০ লাখ ছাড়িয়েছে। করোনার নতুন ধরন ওমিক্রনের কারনে সংক্রমণ বাড়ছে। 
দেশটির সরকারি হিসেবে বলা হয়েছে, শুক্রবার ২৪ ঘন্টায় নতুন করে ১৬ হাজার ৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ চার হাজার ২০৩ জনে। 
সরকার পরিচালিত ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজ (এনএইসিডি) তার দৈনিক সর্বশেষ তথ্যে জানিয়েছে, আক্রান্তের এ সংখ্যায় সংক্রমণের হার দাঁড়ায় ২৪.৩ শতাংশে। 
শুক্রবার সবচেয়ে বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৭২ শতাংশের আক্রান্তের খবর পাওয়া গেছে গুয়েটং প্রদেশে। এখানে আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৫৫৩ জন। তবে গত সপ্তাহে  ওমিক্রন শনাক্ত হওয়ার পর জোহানেসবার্গ হয়ে উঠছে করোনা সংক্রমণের মূল কেন্দ্র। 
এদিকে সংক্রমণ বাড়লেও মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। শুক্রবারের ২৫ জনসহ দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৯৪৪ জনে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat