×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১২-১১
  • ৮৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে  নতুন ৩৫ জন রোগী ভর্তি হয়েছে।
এর মধ্যে রাজধানী  ঢাকায় ১৮ জন  এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ১৭ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ১৯৩ জন।
চলতি বছরে আজ পর্যন্ত  ডেঙ্গু  আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৭ হাজার ৯২৮  জন  ভর্তি হয়েছে।  
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত  ২৭ হাজার  ৬৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা  শেষে  হাসপাতাল থেকে  বাড়ি ফিরেছে।
ঢাকার  সরকারি ও বেসরকারি ৪৬ টি হাসপাতালে ১২৬ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৬৭ জন রোগী ভর্তি রয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ১০১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat