×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-১১
  • ৭৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে এই ধরন শনাক্ত হয়।
শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা শিশু হাসপাতাল থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি জানান, জিম্বাবুয়ে থেকে খেলা শেষ করে ফিরে আসা জাতীয় মহিলা ক্রিকেট দলের দুই ক্রিকেটারের শরীরে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। তাদের শরীরে কোনো ধরনের জটিল উপসর্গ নেই। তারা রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে আছেন।
করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে মাঝপথেই স্থগিত হয়ে যায় মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। যেখানে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করে। জিম্বাবুয়ে থেকে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করছিলেন মেয়েরা। ১ ডিসেম্বর দেশে ফেরার পর হোটেল সোনারগাঁওয়ে পাঁচ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে প্রবেশ করেন নিগার সুলতানার দল। তাদের নমুনা পরীক্ষা করা হলে দুই নারী ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ আসে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জিনোম সিকোয়েন্স পরীক্ষায় তাদের দেহে ধরা পড়া ধরনটি ওমিক্রন বলে নিশ্চিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat