×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১৩
  • ৯৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলায় চলতি রবি মৌসুমে মোট ৪ হাজার ৫৩০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের নানাভাবে উৎসাহ প্রদানসহ সর্বিক সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে। উল্লেখিত পরিমান জমি থেকে চলতি বছর ৫৪ হাজার ২৬৯ মেট্রিকটন পেঁয়াজ উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ প্রত্যাশা করছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ জানিয়েছেন, প্রান্তিক পেঁয়াজ চাষিদের সরকারী প্রণোদনা প্রদানের আওতায় নেয়া হয়েছে। এসব প্রান্তিক পেঁয়াজ চাষিদের বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে।
কৃষি বিভাগের সুত্রমতে জেলায় উপজেলাভিত্তিক পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৪৫৫ হেক্টর। রানীনগর উপজেলায় ১২৫ হেক্টর। আত্রাই উপজেলায় ১৪৫ হেক্টর। বদলগাছি উপজেলায় ৫৪০ হেক্টর। মহাদেবপুর উপজেলায় ৫১০ হেক্টর। পতœীতলা উপজেলায় ১৮০ হেক্টর। ধামইরহাট উপজেলায় ৫৬৫ হেক্টর। সাপাহার উপজেলায় ৫২৫ হেক্টর। পোরশা উপজেলায় ১৪০ হেক্টর। মান্দা উপজেলায় ১১ হাজার ২৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৩২০ হেক্টর জমিতে।
এসব পেঁয়াজ চাষিদের মধ্যে ১ হাজার প্রান্তিক চাষির প্রত্যেককে ১ বিঘা জমির বিপরীতে বিনা মূল্যে ১ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat