×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-১৪
  • ৫৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। সে লক্ষ্য অর্জনে সরকার শিক্ষার আলো সর্বত্র পৌঁছে দিতে কাজ করছে বলে উল্লেখ করেছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ নওগাঁর পোরশা উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হতে বাস্তবায়নাধীন বিভিন্ন শ্রেণির ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গাষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সমাজের মূল ধারায় যুক্ত করে সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যারা শিক্ষা-দীক্ষা এবং আর্থসামাজিকভাবে পিছিয়ে আছে তাদের এগিয়ে আনার উদ্যোগ হাতে নেয়া হয়েছে। তাদের জীবনমান উন্নত করার লক্ষ্য নিয়েই সরকার কিছু বিশেষ এলাকায় উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। এজন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকার সবসময় মনে করে শিক্ষা হচ্ছে জাতির অধিকার।  শিক্ষার অধিকার থেকে যেন কেউ পিছিয়ে না পড়ে, সেটা নিশ্চিতে  সরকার কাজ করছে। একদিন এই ছেলে-মেয়েরা লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ জাতি হিসেবে গড়ে উঠবে, দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে।
তিনি বলেন, শেখ হাসিনা মানেই উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাটের উন্নয়ন, স্বাস্থ্য খাতের উন্নয়ন, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন। দেশে যত দিন নৌকা আছে, তত দিন উন্নয়ন আছে। আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে এমন কোনো মানুষ নেই, যারা প্রধানমন্ত্রীর দেওয়া সুবিধা পায়নি। এসময় মন্ত্রী সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান ।
উপজেলা নির্বাহী অফিসার হামিদ রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর মোর্শেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।
পরে মন্ত্রী প্রাথমিক পর্যায়ে ৩০ জন, মাধ্যমিক পর্যায়ে ১৫ জন শিক্ষার্থীকে শিক্ষা অনুদান ও ১০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল তুলে দেন। 
এর আগে মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্য ৫০ জন সুফলভোগীর মধ্যে উন্নতমানের বকনা গরু ও গো-খাদ্য উপকরণ বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat