×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২১-১২-১৪
  • ৭৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাত্র ৫ মাসে আল কোরআনের হাফেজ হলো ৯ বছরের এক শিশু। নাম তার সিয়াম। কুমিল্লা শহরের মোগরটুলি এলাকার আন-নূর তাহফিজ মাদরাসার হিফজ বিভাগ থেকে সে এ কীর্তি গড়েছে। জেলার চান্দিনার লোনা গ্রামের বাসিন্দা হায়াতুল্লাহর বড় ছেলে সিয়াম।
সিয়ামের হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা মাহদী হাসান জানান, সিয়াম দেশের বিস্ময় বালক। তার মেধা সাধারণের চাইতে অনেক বেশি। সিয়াম ৫ মাসে কোরানের ৩০ পারাই মুখস্ত করেছে বলে জানান তিনি। তিনি বলেন, সিয়াম খুব চঞ্চল প্রকৃতির, যদি একমনে সময় কাজে লাগাত তাহলে তার পক্ষে আরো শিগগির হাফেজ হওয়া সম্ভব ছিল। ভালো হাফেজ হওয়ার পাশাপাশি সিয়াম ভবিষ্যতে বড় আলেম হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়। তিনি সিয়ামের জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। তিনি বলেন, সিয়ামের ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং তার পরিবারের সহযোগিতায় আল্লাহ তাকে খুব শৈশবেই এই মহা পুরস্কারে ভূষিত করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat