×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৮
  • ১২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ট্রাম্প টাওয়ারে আগুনের ঘটনায় একজন নিহত ও চারজন দমকলকর্মী আহত হয়েছে। অগ্নিনির্বাপক দলের এক কর্মকর্তা জানান, নিহত ব্যক্তি ওই ভবনের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তিনি মৃত্যুবরণ করেন। ট্রাম্প টাওয়ার এর মালিক হলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ভবনে তার বাসা ও অফিস রয়েছে। যদিও ট্রাম্প এখন ওয়াশিংটনে অবস্থান করছেন। ভবনটির ৫০তম তলায় আগুন লাগার ঘটনা ঘটে। ওই তলাতে অ্যাপার্টমেন্ট ও অফিস রয়েছে। তবে এখনো পর্যন্ত আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। ভবনটিতে প্রথম কালো ধোঁয়া দেখা যায় স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায়। আগুন লাগার আনুমানিক ৪৫ মিনিটের মধ্যে এক টুইটে ট্রাম্প জানান, আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে। এ ভবনটি সঠিকভাবে নির্মিত। এছাড়া ভালোভাবে দায়িত্ব পালনের জন্য তিনি অগ্নিনির্বাপককারী দলকে ধন্যবাদ জানান। নিউইয়র্ক সিটি ফায়ার বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগ্রো জানান, ভবনটিতে যথেষ্ট পরিমাণে ধোঁয়ার কারণে কাজ করা জটিল হয়ে পড়ে। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat