×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১২-১৯
  • ১৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ৭ জন। আগামী ২৪শে ডিসেম্বর শুক্রবার একাডেমির সাধারণ পরিষদের ৪৪তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ সাতটি পুরস্কার প্রদান করা হবে।   
বাংলা একাডেমি পরিচালিত সাতটি পুরস্কার হলো- রবীন্দ্র পুরস্কার-২০২১, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার (দ্বি-বার্ষিক পুরস্কার)-২০২১, সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২১, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার (দ্বি-বার্ষিক পুরস্কার)-২০২১, অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২১,সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২১ এবং হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার (দ্বি-বার্ষিক পুরস্কার)-২০২১ ঘোষণা করা হয়েছে।
এবার রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন ড. আতিউর রহমান।মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন ইনাম আল হক। সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম। মযহারুল ইসলাম কবিতা পুরস্কারে ভূষিত হয়েছেন সুকুমার বড়–য়া। প্রথমবারের মতো ২০২১ সালে প্রবর্তিত অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কারে ভূষিত হয়েছেন ফেরদৌসী মজুমদার। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন ড. তসিকুল ইসলাম রাজা। ‘করোনা বৃত্তান্ত’ বইয়ের জন্য হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান লেখক পুরস্কারে ভূষিত হয়েছেন সৌমিত্র চক্রবর্তী।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat