×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২১-১২-২১
  • ১০৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিজয় দিবস হ্যান্ডবল পুরুষ বিভাগের দুটি সেমিফাইনাল আগামীকাল শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।  মহান বিজয় দিবসের ৫০ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ মুখোমুখি হবে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব লড়বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিপক্ষে।
আজ অনুষ্ঠিত পুরুষ বিভাগের ম্যাচে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা ৩৩-১৯ গোলে কুষ্টিয়ার আনোয়ার সরকার স্পোর্টস একাডেমীকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৪১-১৫ গোলে জামালপুর স্পোর্টস একাডেমীকে এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৭-১৮ গোলে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থাকে পরাজিত করেছে।
মহিলা বিভাগের ম্যাচে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩০-২৭ গোলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপ-জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।
টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে:
পুরুষ বিভাগ:- ১) বর্ডার গার্ড বাংলাদেশ, ২) বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, ৩) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ৪) ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, ৫) জামালপুর স্পোর্টস একাডেমী ও ৬) আনোয়ার সরকার স্পোর্টস একাডেমী, কুষ্টিয়া।
মহিলা বিভাগ:- ১) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ২) বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, ৩) ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, ৪) জামালপুর স্পোর্টস একাডেমী, ৫) তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ও ৬) বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুল, নওগাঁ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat